ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

পৃথিবীর বুকে আজকে বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে-ভিপি নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা চাই এই রায়ের মধ্যদিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে। এই রায়ে শেখ হাসিনাসহ সকল অভিযুক্তদের সব্বোর্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত হবে। এবং মৃত্যুদ- কার্যকরের মধ্যদিয়ে এ দেশে অভিষ্যতে যেনো কোন ফ্যাসিস্ট সরকার তৈরি হতে না পারে। সেই পথ আগামীর জন্য রচনা করতে হবে। এটা আমরা মনে করি।’ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ বছর পর ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ^বিদ্যালয় থেকে সারাদেশে যেখানেই গিয়েছি সেখানেই রক্ত ঝড়িয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝড়িয়েছি। এবং এই গণঅভ্যুত্থানেও গণঅধিকার পরিষদের ১২জন নেতাকর্মীসহ ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এই দেশের মানুষ ২৪ এর গণঅভ্যুত্থানের পূর্বে গত ৩ দশক ধরে, ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে। এক আওয়ামী লীগ ও না হলে বিএনপি। যে সমস্ত ছোট দল ছিল। ওই আওয়ামী লীগ ও বিএনপিকে বলয়কে কেন্দ্র করেই ছিল।

তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মী তাদের রাজনৈতিক অধিকার রয়েছে। মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেনো সবাই ওয়েলকাম করে। আমার আহ্বান সেটি। কিন্তু কেউ যদি ছদ্দবেশধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে। আমরা কিছু জায়গায় দেখেছি। দিনের বেলায় অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য। এই ধরণের দুর্বৃত্তদেরকে যেনো কোনো দলে জায়গা না দেওয়া হয়। সেই বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের কারাগার ও জেলখানা।

এসময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৭ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন