ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

টাঙ্গাইলে ১২ উপজেলায় একযোগে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে একযোগে ১২ উপজেলায় স্কুল প্রাঙ্গনে প্লে গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।

উপজেলা সূত্রে জানা যায়, ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ এই সুন্দর প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের এক অনন্য উদ্যোগ। জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন করার আওতায় সদর উপজেলার ১৩ টি স্কুলে একযোগে উদ্বোধন করা হয়ে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে, ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে।

তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন প্লে-সামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্লে গ্রাউন্ড স্থাপনের ফলে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বেড়ে যাবে। আগে অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত, কিন্তু খেলার সুযোগ থাকলে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে।

এম.কন্ঠ/ ১৩ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন