ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যালিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডা. এম. এ. মতিন, টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রোকনুজ্জামান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুর রহমান, টাঙ্গাইল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন দিপু, এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন