ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার রাত ২টার দিকে ঘারিন্দা বাইপাস আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫) ও ভুক্তা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সিএনজি চালক আব্দুল আলীম (৫৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দুজনই মারা যান।

 এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ০৩ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন