দুর্গাপূজায় ফ্যাক্টচেকের কারনে গুজব ছড়াতে ব্যর্থ হয়েছে…আনসার ভিডিপি মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দুর্গাপূজায় পুরো সমগ্র বাংলাদেশে দুই লাখের উপরে প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করছে৷ বিভিন্ন ঝুঁকি বিবেচনায় আনসার সদস্য দায়িত্ব পালন করছে৷ যে কোন দুর্ঘটনা, যড়যন্ত্রমূলক যে কোন কর্মকাণ্ডের সাথে সাথে রেসপন্স করছে৷ এখনকার আয়োজন ছিলো খুবই সমন্বিত। প্রতিটি বাহিনীর সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এতে নতুন একটি ধারা তৈরি হল, গত এক বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন। দুর্গাপূজায় ফ্যাক্টচেকের কারনে গুজবকারীরা গুজব ছড়াতে ব্যর্থ হয়েছে।
বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ধারা যদি চলমান থাকে আসামীতে আমরা যে চ্যালেঞ্জগুলো মনে করেতেছি, এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করতে পারবো। অনেক কুচক্রি মহলের পরিকল্পনা ছিলো, প্রতিটিই ফেল করেছে৷ গতবার প্রচুর গুজব ছিলো, এবার গুজব হয়নাই৷ এবার ব্যবস্থাপনা অনেক শক্তিশালী ছিলো । ফ্যাক্টচেকের মাধ্যমে অনেক কিছুই বের করা যাচ্ছে। এবার উৎসবটা সার্বজনিত হয়েছে। সাধারণ জনগণের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে৷ প্রতিটি ঝুঁকি মণ্ডপে ৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছে৷ প্রাথমিক প্রতিরোধ তারাই করছে।
তিনি আরো বলেন, আনসারের প্রায় ৬০ লাখ সদস্য রয়েছে৷ এই ৬০ লাখ সদস্যকে তাদের জীবন জীবিকা মান উন্নয়নে আনসার উন্নয়ন ব্যাংক ভূমিকা রাখবে। যেভাবে একটি বিনোয়ের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, পূর্জা উপলক্ষে আমাদের সমন্বিত কার্যক্রমের যে ধারা তৈরি হয়েছে, এটিই একটি সুবাতাস। আগামী নির্বাচনের এটির গ্রীন সিগনাল। আগামী ফেব্রুয়ারিতে ব্যাচার নির্বাচন হবে৷
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম প্রমুখ।

























