ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী

আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না…আব্দুস সালাম পিন্টু

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১০:১৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না, আমাদের তা করলে চলবে না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগণের জন্য কাজ করতে হবে। জনগণের বন্ধু হিসেবে তাদের উপকারে আসতে হবে।

শুক্রবার রাতে টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন -আওয়ামী লীগের যারা অত্যাচার করছে, উৎপীড়ন করছে, জুলুম করছে, তাদের কিন্তু আমরা রক্ষা করবো না, কেননা জুলুমবাজদের কোন মাপ নাই। আর সাধারণ মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিতে পারে, আমাকেও ভোট দিতে পারে, তাঁদের উপর চাদাবাজি জুলুম করা বন্ধ করতে হবে।

উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক কাজি লিয়াকত, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক মো. চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, শহর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির নেতৃবৃন্দ সহ সকল বণিক সদস্য সভায় উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১৯ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন