ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান

বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে

আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ…সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক ও বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে আমাদের বুকে ধারণ করতে হবে। বাংলাদেশকে বুকে ধারণ করতে পারলেই আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। তাই আমরা ভাই ভাই হিসেবে আগামীর পথ চলতে চাই।

বুধবার রাতে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌরউদ্যানে শহরের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমাদের টাঙ্গাইলের একটা ঐতিহ্য রয়েছে। বিগত দিনে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় ছিলো টাঙ্গাইলের। আগামী দিলেও আমরা টাঙ্গাইল থেকে জাতীয় দলের খেলোয়ার বের করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা টাঙ্গাইলে রাজত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে গোলাগুলি করেছে। তারা অনেক মানুষকে হত্যা করেছে। অনেক নিরহ মানুষকে পঙ্গু করে দিয়েছে। দাইন্যা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান রফিকুল ইসলামকে হত্যা করেছে। এমন টাঙ্গাইল আর হতে দেয়া হবে না। আগামীর টাঙ্গাইল হবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল। সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা চান সুলতান সালাউদ্দিন টুকু।

বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আরিফুর ইসলাম আরিফ, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জা ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন করেন অতিথিরা। পরে বিবেকানন্দ স্কুলের শিক্ষার্থী, টাঙ্গাইল ক্লাব রোড ব্র্যান্ড ও জনপ্রিয় ব্র্যান্ড দল ওয়ারফেজ সঙ্গীত পরিবেশন করে। বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপে ১৯৯০ সাল থেকে ২০২৬ সালের এসএসসি ব্যাপের ২০ টি দল অংশ নিবে।

এম.কন্ঠ/  ১২ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন