ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

খালেদা জিয়া সারাজীবন দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য লড়াই করেছেন…আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতেই তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরুব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যে কোন সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক নির্দেশনা দিবেন।

শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নব-নিযুক্ত শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধে করার জন্য যেভাবে এনসিপি এখন মাঠে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়।সকল রাজনৈতিক দল সরকার জনগণের ঐক্য দরকার। আওয়ামীলীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ সরকার এখনো গ্রহণ করেনি।জাতীয় ঐক্যের জন্য সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোল-টেবিল বৈঠক করবে মতামতের জন্য সে আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।কাজেই আমাদের দলের পক্ষ থেকে এখনও চুড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সকলেই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে। পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে।পাক-ভারত উভয় দেশ সংযমের পরিচয় দিক। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক এটাই আশা করি। ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে এই আগ্রাসী ভূমিকা থেকে পিছু হটা অত্যন্ত জরুরী।এই উপমহাদেশের শান্তি জরুরী।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির খান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে করেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি,জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ প্রমুখ।

এম.কন্ঠ/  ১০ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন