ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

সংবর্ধিত হলেন গোপালপুরের এমপি ছোট মনির

সেলিম হোসেন, গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তানভীর হাসান ছোট মনির এমপি গোপালপুরে সংবর্ধিত হয়েছেন।

শনিবার বিকালে পৌর শহরের সূতী বাজার বণিক সমিতি, সূতী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বলাটা রোড সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সূতী বাজার বণিক সমতির সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সুতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম গিয়াস উদ্দিন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সেন্টু, গোপালপুর কলেজের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।

এম.কন্ঠ/২৬ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন