ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করা সেই মিষ্টি আবার ৩ দিনের রিমান্ডে

জিনিয়া বখ্শ :
প্রকাশ: ০৩:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে আরও ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। চার দিনের রিমান্ড শেষে মারইয়াম মুকাদ্দাসকে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মাহবুব খাঁন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মারইয়ামের পক্ষে রফিকুল ইসলাম রতন ও সিরাজুল ইসলাম শুনানিতে অংশ নেন। তারা মারইয়ামের জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মারইয়াম মুকাদ্দাসের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের যশিহাটী গ্রামের দোহার গ্রামে। ওই গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে তিনি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মদ জানান, সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল ও চাঁদাদাবির উদ্দেশ্য, বিদেশ গমনের কারণসহ বিভিন্ন তথ্য জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই তাকে আবার রিমান্ড চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি মিষ্টি তার কিছু অনুসারি নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খানের, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের এবং সাবেক পৌর মেয়র জামিলুর রহমানের বাড়ি ভাঙচুর করে। এ সময় ওই বাড়িগুলোর সব মালামাল লুটপাট হয়। পর্যায়ক্রমে অন্যান্য নেতাদের বাড়িঘর ভাঙচুর করারও ঘোষনা দেন। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর দখল করে বৃদ্ধাশ্রম, পাগলের আশ্রম, এতিমখানা করা হবে বলে মিষ্টি জানিয়েছিলেন।

তার ধারাবাহিকতায় গত শনিবার ৮ মার্চ শহরের আকুরটাকুর পাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়ির তালা ভেঙে মারইয়াম প্রবেশ করেন। সেখানে ১৮ জন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষ উঠিয়ে দেন। ওই বাড়িটিতে “পাগলের আশ্রম” চালুর ঘোষনা দেন। পরে রাতে একজন নির্বাহী ম্যাসিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়ি খালি করে। পরে মিষ্টি প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান।

মিষ্টি অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বাড়িও দখলের ঘোষনা দিয়েছিলেন। জোয়াহেরুল ইসলামের স্ত্রী রোববার (৯ মার্চ) রাতে বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই রাতেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এম.কন্ঠ/ ১৩ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন