জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাধারণ মানুষ যাতে তাদের জনপ্রতিনিধিকে নিজেদের সুবিধা অসুবিধার কতা বলতে পারে সেই লক্ষ্য নিয়েই জনতার সংযোগ নামে টেলিফোন বুথ চালু করা হলো। আমরা জনকল্যাণে মানুষের স্বার্থে রাজনীতি করি। নির্বাচনের আগে আমি যে সদরের জনগণকে যে আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। এই জনতার সংযোগের মাধ্যমে অবশ্যই জনগণ উপকৃত হবেন। কারো যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় বা সে কোন সমস্যায় লাল বাটনে চাপ দিলেই সাধারণ মানুষ এমপির মাধ্যমে তার যে কোন সমস্যার সমাধান করতে পারবেন। লালবাটনে চাপ দিলেই আমার কাছে সরাসরি ফোন চলে যাবে। পরে সেই ফোন থেকে আমার লোকজনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো। এই জনতার যোগাযোগ সার্বক্ষনিক চালু থাকবে। এটি সারা বাংলাদেশ প্রথম। এর মাধ্যমে জনগণ সহজেই তার এমপিকে পাবে। এটি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনতার সংযোগ নামে টেলিফোন বুথ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে আমার একটা প্রতিশ্রুতি ছিলো নির্বাচিত হওয়ার পর আমার কাছে, কাউকে যেতে হবে না। আমি নিজেই তাদের কাছে যাবো, তাদের সুবিধার কথা শুনবো। তখনই আমি বলেছিলাম, প্রত্যেক ইউনিয়নে আমার একটা বুথ থাকবে, সেই বুথে লাল বাটনে টিপ দিলেই আমাকে পাওয়া যাবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনগণ যাতে আমার সাতে সরাসরি কথা বলতে পারেন, সেই জন্য আজকে ১২ টি ইউনিয়নসহ শহরের আশপাশের গুরত্বপূর্ণ এলাকায় এই টেলিফোন বুথের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান খানসহ বিএনপিসহ বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় জনসভায় যোগ দেন তিনি।
এম.কন্ঠ/ ২৭ জুন /এম. টি























