ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে শনিবার অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ চারা বিতরণ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ‘সবুজ পৃথিবী’ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবী বিবি রাসেল।

সকালে স্কুলের প্রাঙ্গণে বিবি রাসেল নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর পৃথিবীর প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ, পরিচালক শারমিন আলম, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, টাঙ্গাইল জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মোবারক হোসেন, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার যুগ্ম সম্পাদক সজল মাহমুদ, প্রচার সম্পাদক মো. হামিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রান অতিথির বক্তব্যে বিবি রাসেল বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। আমাদের অস্তিত্বের প্রয়োজনে পরিবেশ রক্ষা করা জরুরি। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার যত্ম নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ‘সবুজ পৃথিবী’র এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কারণ এমন পরিবেশবান্ধব কাজই আমাদের সুন্দর পৃথিবী উপহার দেবে।”

‘সবুজ পৃথিবী’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও সবুজায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে তারা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবি রাসেলের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করে এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অঙ্গীকার করে।

এম.কন্ঠ/ ২৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন