ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস খাবে প্রায় ৫ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে প্রায় পাঁচ লাখ শিশু। এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশু একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৩৭ হাজার ৫৫১ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের অংশ গ্রহণে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশননে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুব-উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আ. লতিফ মোল্লা, মেডিকেল অফিসার ডা. আবু জাফর প্রমুখ।

বক্তারা জানান, আগামী শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ের ক্যা¤েপইনের উদ্বোধন করা হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে আটটি করে জেলায় সর্বমোট ৩০১০টি কেন্দ্র রয়েছে। টিকাদান কেন্দ্র সহজে চেনার জন্য দৃশ্যমান স্থানের প্রতিটি টিকা কেন্দ্রে একটি করে পুষ্টি পতাকা প্রদর্শিত থাকবে।

ইপিআই সিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের(পুরাতন) ৮টি সাব-ব্লক মোট এক দিন কার্যক্রম চলবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।

এম.কন্ঠ/ ১০ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন