ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

তারেক রহমান ও সালাম পিন্টুর খালাসে টাঙ্গাইলে ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সব আসামি খালাস ঘোষণার পর টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।

রোববার বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়ছার রহমান লিমনের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে। এটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাত হোসেন রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এ-সংক্রান্ত মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) নতুনভাবে তদন্ত শুরু করে। ২০০৮ সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়।

এরপর তারেক রহমানসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৮ সালে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন এবং তারপর থেকে কারাগারে ছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাভোগ করছেন। আব্দুস সালাম পিন্টু ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন এবং ২০০১ সালে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এম.কন্ঠ/ ০২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন