ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১১:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, এনজিও ফোরামে আঞ্চলিক কর্মকর্তা শামীম আল মামুন, ব্লাস্টের সমন্বয়ক আমেনা রহমান, সাংবাদিক রতন সিদ্দিকী প্রমুখ।

সমন্বয় সভায় প্রকল্পের কার্যাবলী, গ্রাম আদালতের মাধ্যমে মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির পরিসংখ্যান, উপজেলা ভিত্তিক মামলার লক্ষ্যমাত্রা অর্জনের হার, গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ, গ্রাম আদালতে বিচারযোগ্য দেওয়ানী মামলাসমূহ সম্পর্কে আলোচনা হয়।

এম.কন্ঠ/ ২০ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন