ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত চার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের সাবদুল সেকের ছেলে শাহাজল সেক (৪২), পিকআপ চালক একই উপজেলার মহালগিরি কাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। নিহতরা সকলেই ঢাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান, ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এই ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এম.কন্ঠ/ ১৯ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন