ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের সন্তোষে ‘যুগ যুগ জিও তুমি- মওলানা ভাসানী’ মুহুর্মুহু স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে হাজারো জনতার ঢল নামে।

সকাল সাড়ে ৭ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন। বিশ^বিদ্যালয় অফিসার্স অ্যসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ ও বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষথেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

মাজার প্রাঙ্গণে ভক্ত, অনুসারী ও মুরিদরা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ স্লোগানে ক্ষণে ক্ষণে প্রকম্পিত আওয়াজ তুলছেন। এছাড়া বিএনপি,কৃষক শ্রমিক জনতালীগ, ভাসানী অনুসারী পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব, গণঅধিকার পরিষদ, সালাম পিন্টু মুক্তি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ, শোকর‌্যালি, আলোচনা সভা, সেমিনার, তবারক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রকাশ, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল চেগা মিয়া। তবে তিনি লাল মওলানা হিসেবেও সমধিক পরিচিত। সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগই টাঙ্গাইলের সন্তোষে কাটিয়েছেন। আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার ভুখা-নাঙ্গা গণমানুষের নেতা আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।

এম.কন্ঠ/ ১৭ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন