ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

টাঙ্গাইলে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’এর ডিলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ফুলি কমিউনিটি সেন্টারে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার মেসার্স আমেলা ট্রেডার্স- এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় এমজিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসডি) সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) তোফাজ্জল হোসেন সেন্টু এবং মেসার্স মেসার্স আমেলা ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী আব্দুল জলিলসহ জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর।

‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো: (১) প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। (২) র‍্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। (৩) ৮০ – ৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।

এম.কন্ঠ/ ০২ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন