ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে ডিকেআইবি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

দেশব্যাপী ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৮টায় টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ভোটাররা ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জানা যায়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মোট ৩৭৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে ভোট দিতে পারছেন। এই নির্বাচনে কেন্দ্রীয় পর্যায়ে ৪টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি ও দুই অঞ্চল এবং এক সংস্থার সহ-সাংগঠনিক এই চার পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি সাধারণ সম্পাদকসহ ৩৭ পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার নুরুল ইসলাম জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এম.কন্ঠ/ ০২ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন