ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়ার দাফন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

টাঙ্গাইল সদর উপজেলার বটতলায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টায় শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রুহল আমিন শরিফ অধীনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর তাঁর গ্রামের বাড়ি বাসাইল উপজেলার নেধার গ্রামে যোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, তিনি আইড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।।এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম মিয়া বার্ধক্যজনিত কারণে ৭ অক্টোবর রাত ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম মো. ইব্রাহীম মিয়া দুই ছেলে ও এক কন্যা, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন