ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে বিএনপিরকে সুসংগঠিত করতে যা প্রয়োজন তাই করবো…বেনজীর আহমেদ টিটো

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, কালিহাতীতে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করব। তিনি বিএনপির কর্মিসভায় এসব কথা বলেছেন।

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপিরকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কালিহাতী ও এলেঙ্গা পৌরসভার বিএনপির উদ্যোগে উপজেলা ১৩টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি অংশগ্রহণে দিনব্যাপী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন উপজেলা পর্যায়ের কর্মীদের অভিযোগ ও সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দলের কর্মীদের উজ্জীবিত করে দলের আদর্শের প্রতি আরও একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি মোজামের হক আনসারী, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেন ও হারুনুর রশিদ মিনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান, শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন প্রামাণিক, এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, পাইকরা ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়াবুর রহমান তোতা, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম নূরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফি এবং দলের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।

সভায় বক্তারা দলীয় ঐক্য ও সংহতির প্রতি গুরুত্বারোপ করেন এবং সামনে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে সুসংহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন