ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাপার চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মেইনরোড এলাকার জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক শরীফা হকের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, সহ সভাপতি সৈয়দ শামছুদৌহা যুবরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মোল্লা, আহ্সান খান আছু প্রমুখ।

এম.কন্ঠ/ ১৯ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন