ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

কালিহাতীতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

তারেক আহমেদ
প্রকাশ: ০১:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৭) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকাল ৩ টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পিছনে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ কালিহাতীর চেচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, শুক্রবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেনি জিহাদ। পরেবিভিন্ন স্থানে খোঁজা খুঁজির পরেও তার সন্ধান মেলেনি।

তিনি আরো বলেন, রোববার দুপুরে ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করলে লাশটি জিহাদের বলে শনাক্ত করে তার পরিবার।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোভ্যান উদ্ধারে পুলিশের অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন