ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

কালিহাতীতে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শাহ আলম
প্রকাশ: ১০:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানায়। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা একাধিকবার শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অভাবে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানেও। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে বাধ্য হয়েই তারা এই অবরোধের পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মহাসড়কে যানজট ও যাত্রীদের দুর্ভোগ অবরোধের ফলে প্রায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

অবরোধ শেষে দুপুর ১টা ৩০ মিনিটে, কালিহাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিসবাহ উল হক,মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আব্দুল মাতিন,আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান,উম্মে জাহান,দিলরোবা ট্রীম সাথে বিটেকের কনফারেন্স রুমে এক ঘন্টার বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিক্ষার্থীরা বৈঠকে দাবি করেন, অধ্যক্ষের নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষাব্যবস্থা কার্যকর করা কঠিন। তারা অবিলম্বে একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানান। প্রশাসন তাদের আশ্বাস দিয়ে বলেছে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।

এম.কন্ঠ/ ১৫  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন