ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলেঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, যুবদলের সাবেক আহ্বয়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের সাবেক আহ্বয়ক শেখ আমিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, আরিফ ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা অতিদ্রুত আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

আব্দুস সালাম পিন্টু গত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ( গোপালপুর-ভূঞাপুর ) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্টের গ্রেনেট হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এম.কন্ঠ/ ১০  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন