ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

জামাত ইসলামকে নিষিন্ধ করার আনন্দে মিছিলের নেতৃত্ব দানকারী

শহর আ.লীগের সহ-সভাপতি তাবিব বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃত্ব নিতে মরিয়া

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলে জামাত ইসলামকে নিষিদ্ধ করার আনন্দে মিছিলের নেতৃত্ব দানকারী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুর রহমান তাবিব এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।

বিগত আওয়ামী সরকারের আমলে (২ আগষ্ট শুক্রবার) জুমার নামাজের পর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর ও সহ-সভাপতি রাশেদুর রহমান তাবিবের নেতৃত্বে জামাত ইসলামকে রাজনীতি থেকে নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছিলো। আনন্দ মিছিলে অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। মিছিলের ভিডিওটি অনেকের ফেইসবুকে ঘুরে বেড়াচ্ছে।

জানা যায়, সাবেক মেয়র এস এম সিরাজুল হক আলমগীর হত্যা মামলায় পলাতক রয়েছে। তবে সহ-সভাপতি রাশেদুর রহমান তাবিব প্রকাশ্যে শহর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাবিবের নামে এখনো মামলা হয়নি। তাবিব টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।

সমিতির নেতৃবৃন্দরা জানান, তাবিব শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হয়েও সমিতির কার্যালয় দিয়ে সবসময় ঘুরাঘুরি করছে এবং সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে। আমরা চাই এই অপশক্তিদের কোনো জায়গায় যেনো স্থান না হয় এবং অতি দ্রুত এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক। তাবিব অতীতে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক থাকা অবস্থায় দীর্ঘ ১২ বছর গোলাম কিবরিয়া বড় মনির যোগ সাজসে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন