ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি কালিহাতী বাসস্ট্যান্ডে এসে প্রায় আঘা ঘণ্টা টাঙ্গাইল- ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন। এসময় এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো৷

জানা যায়, বৃহস্পতিবার রাতে কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা রাত পৌনে দশটার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়৷

শিক্ষার্থী রাসেল, আল আমিন, সাব্বির রাশেদুল, রিফাত , আশরাফুল, কবির, হৃদয় , শাওন, হাবিব ও সাজিদ বলেন, কালিহাতীর ইউএনও শাহাদাত হুসেইন একজন ভালো মানুষ। তার বদলির আদেশ আমরা মানি না। ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসারের হিসেবে দেয়া হয়৷

এম.কন্ঠ/ ২৪ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন