ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

সাজিদদের কারনে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুত্তি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান।

তিনি বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাযায় অংশ নিতে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ভাই সাজিদ আমাদের মাঝে নেই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। সাজিদরা আজ জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ বীরের মতো বাঁচতে চেয়েছিলো। বীরের মতো বাঁচা কি জিনিস, সাজিদ তা আজ দেশবাসীকে দেখিয়ে দিয়ে গেছেন। আজ সাজিদের মতো শহিদদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোন দিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিছে।

তিনি আরও বলেন, যারা আন্দোলন করেছেন, তারা প্রত্যেকেই সাজিদ। সাজিদের পরিবার আমার পরিবার। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম। আমরা সকল শহিদ পরিবারের পাশে আছি। সাজিদের হত্যাকারীদের বিচারের আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমান, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি এসএম সোবাহান প্রমুখ।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট দুপুরের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম.কন্ঠ/ ১৫ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন