ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

দেশের চলমান পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মহাসড়কে পন্যবাহী ট্রাকের পাশাপাশি বাসসহ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। এ ছাড়াও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি মহাসড়কে ব্যক্তিগত যানবাহনও চলাচল করছে।

সরেজমিন মহাসড়কের টাঙ্গাইলের রাবনা, ঘারিন্দা, রসুলপুর, এলেঙ্গাসহ গুরত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় রয়েছে। অনেকেই ২০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করেও বাসের আসন না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছে। এ দিকে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে যাচ্ছে।

বগুড়াগামী ট্রাক চালক হেলাল মিয়া বলেন, মহাসড়কে অন্যান্য দিনের মতো যানবাহন স্বাভাবিক হয়েছে। তবে বৃষ্টির কারনে দুর্ঘটনারোধে যানবাহনের গতি কমিয়ে দেয়া হয়েছে। স্বাভাবিক সময়ে ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে ট্রাক চললেও আজকে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিতে ট্রাক চালাচ্ছি।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুতে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪৩৯ টি যানবাহনের বিপরিতে এক কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৯০০ টাকা পারাপার হয়েছে।

এম.কন্ঠ/ ১০ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন