ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে ‘মুন্সির হোটেল’ ও ইউনানী ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযান

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাকুটিয়া এলাকার বাসি-পচা খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ‘মুন্সির হোটেল’-কে ১৫ হাজার এবং উপজেলার চানতারা এলাকায় অবস্থিত ‘এস এ ল্যাবরেটরি’ নামের একটি ইউনানি ওষুধ উৎপাদন কারখানায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

মঙ্গলবার (১৯ মে) ঘাটাইল উপজেলার পাকুটিয়া ও চানতারা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলায় পাকুটিয়া এলাকায় অবস্থিত ‘মুন্সির হোটেল’ ও চানতারা এলাকায় অবস্থিত ‘এস এ ল্যাবরেটরি’ নামের একটি ইউনানি ওষুধ উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। সেখানে বাসি-পচা খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ পাওয়ায় মুন্সির হোটেল মালিককে ১৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ‘এস এ ল্যাবরেটরি’ কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের অধিকার ক্ষুন্নকারী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এম.কন্ঠ/ ১৯ মে /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন