ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে পানিতে ডুবে শতবর্ষী মুয়াজ্জিনের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
টাঙ্গাইলে ঘাটাইলে বাদ যোহর নামাজের আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গোসলে নেমে পানিতে ডুবে শতবর্ষী কুরবান আলী নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৯ মে)  উপজেলার দিঘলকান্দি  ইউনিয়নের কাইজালীপুর এলাকায়  এই ঘটনা ঘটে।
নিহত কুরবান আলী ঐ গ্রামের বাসিন্দা এবং কাইজালীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন । তিনি মসজিদে বিনা পারিশ্রমিকে খেদমত করেছেন।
চাতুটিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক (আরবি) স্থানীয় মাওলানা মুফতি আমির হামজা বিষয়টি নিশ্চিত করে  জানান, বাদ যোহরের  আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য  তিনি পুকুরে গোসল করতে  নামেন । পরে সেখানে পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবসময় নামাজ-রোজা পালন করতেন।
এম.কন্ঠ/ ২০ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন