ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইল থানার তালা খুলে কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। বুধবার সন্ধ্যায় সকলের উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম বলেন, সারা দেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিলো, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপি স্যারের নির্দেশনা ছিলো। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ করা হয়েছিলো।

এম.কন্ঠ/ ০৭ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন