ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

টাঙ্গাইলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া রোধে পুলিশের ক্লিনিং স্যাটারডে পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

টাঙ্গাইলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ‘সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধকল্পে জেলা পুলিশ ক্লিনিং স্যাটারডে পালন করেছে।

শনিবার টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. গোলাম সবুর (পিপিএম সেবা) এর দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল থানা ও ইউনিটে এক যোগে “ক্লিনিং স্যাটারডে” পালিত হয়েছে।

চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ‘সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে টাঙ্গাইল জেলা পুলিশের পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় ক্যাম্পাসে জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম “ক্লিনিং স্যাটারডে” অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত কয়েকটি দল পুলিশ লাইন্স ব্যারাক, পুকুরপাড়, কোয়ার্টার এরিয়া, রিজার্ভ অফিস, যানবাহন শাখা, রেশন স্টোর ‘সহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এছাড়া জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)দের নেতৃত্বে স্ব স্ব থানা এবং প্রত্যেক ইউনিটের ইউনিট ইনচার্জদের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও সকল ইউনিট ক্যাম্পাস, ব্যারাক ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন করছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ‘সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ, টাঙ্গাইল এই ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সকলকে তাদের নিজ নিজ বাসা বাড়ির আশ পাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। উল্লেখ্য জেলা পুলিশ, টাঙ্গাইল এর সকল ইউনিট পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম “ক্লিনিং স্যাটারডে” সম্পন্নঃ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুনসহ টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা।

এম.কন্ঠ/  ১৩ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন