ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

মধুপুরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি এলাকায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ঘাটাইলের শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের সেনাবাহিনী।

বৃহস্পতিবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালে মেডিকেল ক্যাম্প স্থাপন করে ওই সেবা দেওয়া হয়। ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার আয়োজনে ৩০৯ পদাতিক ব্রিগেডের (৫৮ ইবি) ব্যবস্থাপনায় ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

জানা যায়, মধুপুর উপজেলার পাহাড়ি এলাকার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর গ্রামের একটি কমিউনিটি সেন্টারে মেডিকেল ক্যাম্প স্থপন করে স্থানীয় মমিনপুর, পীরগাছা, ধরাটি, আঙ্গারিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের পিছিয়েপড়া অসহায় দুস্থ আদিবাসী ও মুসলিম নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। স্থানীয় গারো জাতিগোষ্ঠীসহ অন্যান্য জাতি গোষ্ঠীর নারী-পুরুষরা সকাল থেকে চিকিৎসা সেবা নিতে মেডিকেল ক্যাম্পে ভীর জমায়। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা বেজায় খুশি।

ঘাটাইলের শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান ওই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, এডিএমএস কর্নেল ফজলে ই এলাহী ও ৫৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল আমিন।

এম.কন্ঠ/  ০৪ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন