ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

 মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জন

টাঙ্গাইলে পুরুষের তুলনায় নারী বেশি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

টাঙ্গাইলে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জনের মধ্যে নারী ২০ লাখ ৯১ হাজার ৪৯০ এবং পুরুষ ১৯ লাখ ৪৫ হাজার ৮২৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৬৪ বেশি। এছাড়া ২৯২ জন জন হিজরা রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জনশুমারি ও গৃহগণনা ২০২২ জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। টাঙ্গাইল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় জানানো হয়, জেলায় মুসলিম জনসংখ্যা ৩৭ লাখ ৬২ হাজার ৮২২ জন। হিন্দু ধর্মেও দুই লাখ ৫৭ হাজার ৩৫১ জন, খ্রিস্টান ১৫ হাজার ১৯১ জন, বৌদ্ধ ২৬৪ জন এবং অন্যন্য ধর্মের লোক রয়েছে ১ হাজার ৯৮০ জন।

সদর উপজেলায় ৬ লাখ ১ হাজার ২২৭ জন যা জেলার মোট জনসংখ্যার মধ্যে বেশি। ধনবাড়ীতে ১ লাখ ৮৯ হাজার ১২৯ জন, যা জেলার জনসংখ্যা হিসেবে সব চেয়ে কম। বাসাইল উপজেলায় মোট জনসংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৯৩৬ জন, ভূঞাপুরে ২ লাখ ১৭ হাজার ৩২৭ জন, দেলদুয়ারে ২ লাখ ১৮ হাজার ৭৪৫ জন, ঘাটাইলে ৪ লাখ ৪৮ হাজার ৭৪২ জন, গোপালপুরে ২ লাখ ৭০ হাজার ৩৩৩ জন, কালিহাতীতে ৪ লাখ ৪৯ হাজার ৪৭৭ জন, মধুপুরে ৩ লাখ ৩৭ হাজার ৩৯৩ জন, মির্জাপুরে ৪ লাখ ৭৪ হাজার ৬৫৮ জন, নাগরপুরে ৩ লাখ ১৯ হাজার ২৯৬ জন, সখীপুরে ৩ লাখ ২২ হাজার ৩৪৫ জন রয়েছে।

তথ্যমতে, জেলার ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল ৩৬ লাখ ৫ হাজার ৮৩ জন জনসংখ্যা ছিলো। সর্বশেষ ২০২২ সালের শুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জন। সে হিসাবে টাঙ্গাইলে নতুন করে জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ২৫ হাজার ২৫ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এর আগে সকালে জনশুমারি ও গৃহগণনার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন উপজেলার ইউএনও ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৭ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন