ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠা জয়ন্তী উদযাপন

মজলুমের কন্ঠ
প্রকাশ: ১১:৪৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

oppo_2

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামীলীগ প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রোববার সকালে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবর্ষিকী উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন।

শোভাযাত্রাটি স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় উদ্যানে গিয়ে মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভি.পি জোয়াহের), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ ভূঞাপুর-গোপালপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসেডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহামন মিরন, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ।

কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, গাছের চারা রোপণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

এর আগে বিভিন্ন এলঅকা থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা র‌্যালীতে অংশ নেয়।

এম.কন্ঠ/ ২৩ জুন /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন