ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

কালিহাতীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

তারেক আহমেদ :
প্রকাশ: ০৫:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাইভেটকারের একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকার চালক আবুল হোসেন (৩৩), হোসনেয়ারা বেগম (৯০) ও আব্দুল্লাহ আল অক্ষর (৬)। আহতরা হলেন, আব্দুল্লাহ আল মামুন রাসেল (৩৭), কামরুন্নাহার (৩০) অজ্ঞাত নামা এক যুবক।

শুক্রবার ভোররাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়‌কের কালিহাতীর বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক আবুল হোসেন কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে, হোসনেয়ারা বেগম জামালপুর মাদারগঞ্জ উপজেলা জাঙ্গালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী ও আব্দুল্লাহ আল অঙ্কর জামালপুর মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা গ্রামের আব্দুল আল মামুনের ছেলে‌।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুইটি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। কালিহাতীর বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পৌঁছানোর পর সাম‌নের এক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রা‌কের হালকা ধাক্কা লাগলে প্রাইভেটকার‌টি খাদে প‌ড়ে যায়। প‌রে পেছ‌নে থাকা আরেক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে ওই ট্রা‌কের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাকিব হাসান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হোসনেয়ারা বেগম ও আব্দুল্লাহ আল অঙ্কর মারা যায়।

তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৫ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন