ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভ ছড়িয়ে টাঙ্গাইলের সৌরভ ঢাকা মোহামেডানে

মোজাম্মেল হক :
প্রকাশ: ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

সৌরভ অর্থ যা সুগন্ধ ছড়ায় আর সেই সুগন্ধ ছড়িয়ে সৌরভ দেওয়ান ফুটবলে এগিয়ে আসছেন। টাঙ্গাইল সদর উপজেলার চমচমের জন্মস্থান পোড়াবাড়ীর পার্শ্ব বেলতা গ্রামের প্রতিভাবান ফুটবল মাঠের স্ট্রাইকার সৌরভ দেওয়ান বিপক্ষের জালে গোল করতেই ভালবাসেন।

ঢাকা প্রিমিয়ার লীগ ২০২৩-২৪ সেশনে ফুটবলে মোহামেডানের হয়ে প্রথম সুযোগে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে গোলের সূচনা তিনিই করেন। স্বাধীনতা ফুটবল চ্যাম্পিয়নশীপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার ফুটবল লীগ রানার্সআপ মোহামেডানের স্ট্রাইকার সৌরভ দেওয়ানের বাবার নাম মশিউর রহমান, মাতার নাম পাপিয়া বেগম। বেলতা গ্রামের জব্বার দেওয়ানের ছেলের ঘরের নাতি সৌরভ দেওয়ানের ছোট ভাই আদনান দেওয়ানও ফুটবলকে ভালোবেসে মাঠে আছেন।

২০০০ সালের ২৬ মার্চ বড় বেলতা গ্রামের জন্ম নেওয়া সৌরভ দেওয়ানের ফুটবলে হাতে খড়ি ২০১৪ সালে যখন সে নবম শ্রেনীর ছাত্র। বড় বেলতার বড় মাঠে সৌরভ দেওয়ান প্রতিবেশী ফুটবলারদের খেলা দেখেই মাঠে নেমেই নিজের প্রতিভা তুলে ধরেন। নিখুঁত পায়ের কাজ দেখিয়ে বিপক্ষ দলের গোলবার কাঁপিয়ে তুলেন। তার খেলা দেখে এলাকাবাসী প্রশংসায় পঞ্চমুখ। ২০১৫-১৬ সালে টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল লীগে রেইনবো ক্লাবের হয়ে লীগে ১০টি গোল করে আলোচনায় চলে আসেন। তার চমৎকার ফুটবল সেন্স, বিপক্ষ গোলবারে প্রথম সুযোগেই বল জালে পাঠিয়ে দেওয়া তার অভ্যাসকে দ্রুত রপ্ত করেন।

টাঙ্গাইল পৌরসভার হয়ে অনুর্দ্ধ-১৭ ফুটবলে চমৎকার পারফরমেন্স প্রদর্শন করলে ঢাকা থেকে আগত ঢাকা মোহামেডানের কর্মকর্তাদের নজরে পড়েন। পেশাদার ফুটবল লীগের দ্বিতীয স্তর খেলোয়াড় তৈরীর (অনুর্দ্ধ-১৮) যুব ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য মোহামেডানের ট্রায়ালে অংশগ্রহন করেন এবং বাছাই প্রক্রিয়ায় যোগ্যতা বলে টিকে সরাসরি মোহামেডান ক্লাবের অধিনায়ক নির্বাচিত হন।

টুর্নামেন্টে তার দল মোহামেডান সেমিফাইনালে উঠে বসুন্ধরা নিকট হেরে বাদ পড়ে যায়। সৌরভ দেওয়ান ৩ ম্যাচে ২টি গোল করেন। সারা বিশ্বে করোনার থাবায় ফুটবল খেলায় ছন্দপতন ঘটলে তিনি ২০২০ সালে প্রথম বিভাগ বা পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তরে ওয়ারী স্পোটিং ক্লাবে খেলেন এবং ১১টি গোল করেন। এরপর ২১-২২ সেশনে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে হয়ে ১৭টি গোল করার পর ২৩-২৪ সেশনে মোহামেডানের ডাকে তার পুরোনো ক্লাবে চলে আসেন এবং এখন পর্যন্ত এখানেই তার ঠিকানা।

মোহামেডানে বিদেশী স্ট্রাইকারদের ভিড়ের কারনে স্ট্রাইকার সৌরভ দেওয়ান কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে ২টি গোল করেছেন। এছাড়া ২০২৪সালের ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে তার একটি গোল আছে। ঢাকা পেশাদার লীগ ছাড়াও তিনি খেলেছেন চট্রগ্রাম প্রিমিয়ার ফুটবল লীগে মোহামেডানের হয়ে। চট্রগ্রাম ফুটবল লীগে ৪টি গোল করেছেন। সৌরভ দেওয়ান সুযোগের অপেক্ষায় আছেন মোহামেডানের মুল একাদশে খেলার জন্য।

তিনি সব সময় প্রস্তত আছেন। সা’দত কলেজে অর্নাস পড়ুয়া সৌরভ দেওয়ানের স্বপ্ন জাতীয় দলে খেলা। সৌরভ দেওয়ানের প্রিয় কোচ ঢাকা মোহামেডানের আলফাজ আহমেদ। সৌরভ দেওয়ানের খেলা যারা দেখেছেন তারা বিশ্বাস করেন সৌরভ দেওয়ান তার স্বপ্ন পূরণ করতে পারবেন।

এম.কন্ঠ/ ০৯ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন