ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উপজেলা পরিষদ নির্বাচন

ভূঞাপুরে একই মঞ্চে সব প্রার্থী

ভূঞাপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থী একই মঞ্চে উঠে সামনে বসা জনগণকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে যার যার ভোট প্রার্থণা করেছেন মঞ্চের সামনে বসা জনগণের কাছে।

বুধবার  বিকেলে দি হাঙ্গার প্রজেক্ট ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোছা. নার্গিস বেগম, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম বাবু, আরিফুল হক আরজু, বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান ও খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলিফ নুর মিনি, হোসনে আরা বেবী, সাদিয়া আফরিন খানম ও মঞ্জুয়ারা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সুজনের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর।

অনুষ্ঠানে প্রার্থীদের বক্তব্য শেষে চেয়ারম্যান প্রার্থীদের প্রশ্ন করেন জনগণ। এসময় অনুষ্ঠানে উপস্থিত দুইজন চেয়ারম্যান প্রার্থী জনগণের প্রশ্নের উত্তর দেন।

এম.কন্ঠ/ ১৫ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন