ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মিথ্যা ভাংচুরের অভিযোগে কালিহাতীতে সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মির্জাপুরে স্বামীর মানষিক নির্যাতনে নববধুর মৃত্যৃ: বিচারের দাবিতে মানববন্ধন  ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ওসির ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ওসির

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:১৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুর বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ওসি এ কে এম রেজাউল করিমের বিরুদ্ধে।

ঘুষের টাকা না পেয়ে ট্রাকের বৈধ কাগজপত্র থাকতেও উল্টো ২৫ হাজার টাকার মামলা দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী জড়িতদের শাস্তির দাবি করেছেন। এ নিয়ে ভুক্তভোগীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে পরেছেন ওসি রেজাউল করিম।

ট্রাক মালিক রিপন খন্দকার জানান, গত ৪ অক্টোবর রাতে ভূঞাপুর উপজেলার মাটিকাটা থেকে মোটাবালু কিনে ট্রাকে করে ঘাটাইলের একটি অফিসের ঘর নির্মান কাজের জন্য নিয়ে আসছিলেন। পথিমধ্যে ট্রাকটি ভূঞাপুর রেল ক্রসিংয়ের সামনে পৌঁছালে ওসির বহনকারী গাড়ি থেকে একজন নেমে এসে আমার ট্রাক চালককে বলে ওসি সাহের কথা বলবে। পরবর্তীতে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। এসময় ট্রাক চালক বিষয়টি আমাকে অবগত করলে আমি থানায় গিয়ে ওসির সাথে যোগাযোগ করি।

তিনি আরো জানান, বৈধভাবে ট্রাকে করে বালু আনার কথা বললে ওসি বলে ‘১০ চাকার গাড়িতে বালু উঠলে সেটি ভিটি বালু, তা আন লিগ্যাল।’ এক পর্যায়ে ওসি এ কে এম রেজাউল করিম আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে গাড়ি ‘ছাড়বে না’ বলে জানান ওসি। পরে আমরা টাকা না দিয়েই চলে আসি। পরবর্তীতে জানতে পারি পরদিন বিকেলে ট্রাকের কোন কাগজপত্র না দেখেই ২৫ হাজার টাকার মামলা দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ঘুষের টাকা না দেয়ার কারণে মামলা দেয়া হয়। মামলার ২৫ হাজার টাকা দেয়ার পরে থানা থেকে ট্রাকটি ছেড়ে দেয়া হয়েছে।

সরেজমিন ভূঞাপুরের বেশ কয়েকটি বালু মহালে গিয়ে কথা হয় সেখানে থাকা কয়েকজন ঘাট মালিকের সাথে। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বালু মহাল চালাতে প্রতিমাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে ওসি থেকে শুরু করে বিভিন্ন স্থানে মোটা অংকের মাসোহারা দিতে হয়। কোন মাসে মাসোহারা দিতে বিলম্ব হলেই রাস্তায় ট্রাক আটক করে হয়রানি করা হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, রাতেই ওই ট্রাকের মালিক আমার কাছে এসেছিলেন। আমি মালিককে বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম। পরবর্তীতে তিনি আর কোন কাগজপত্র নিয়ে আসেনি। পরে মামলা দেয়া হয়। তিনি মামলার জরিমানার টাকা নিয়ে ট্রাকটি নিয়ে যায়। আমি কোন টাকা দাবি করেনি।

এম.কন্ঠ/ ১০ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন