ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপের পৃথক মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথকভাবে মে দিবস পালন করেছে। বুধবার দুপুরে দুই গ্রুপ আলাদা শ্রমিক সংগঠনের নামে মে দিবস পালন করে।

দলীয় নেতাকর্মীরা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, অপর গ্রুপের নেতৃত্বে রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, ডা. মো. কামরুল ইসলাম খান ও আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

অপরদিকে টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-৩ আসনের আমানুর রহমান খান রানা এমপি। পৌর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক ওয়াজির হাসান খান শরীফ হাজারী, পৌর শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উদয়লাল গৌড় প্রমুখ। উভয় সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকমীরা অংশ নেয়।

এম.কন্ঠ/ ০১ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন