ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইল উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি মামুন সম্পাদক শাহীনুর গোপালপুরে মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে কালিহাতীতে আটক ৩ গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ফরহাদের বিক্ষোভ মিছিল গোপালপুরে আগুনে পুড়ল দুই দিনমজুরের বসতঘর, আহত ৩ কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইলে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলেন অধ্যক্ষ গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

গোপালপুরে মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার নবগ্রাম ও আভুঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

অভিযানে পৌরশহরের আভুঙ্গী এলাকা থেকে মাসুম এবং আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজার থেকে সজীবকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সজীবকে ছয় মাস এবং মাসুমকে দুই মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ২৮ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন