মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে কালিহাতীতে আটক ৩
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে যথাক্রমে ১৫ দিন ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে একজনকে ১৫ দিন এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৮ নভেম্বর ২০২৬/এম. টি


























