ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ফরহাদের বিক্ষোভ মিছিল গোপালপুরে আগুনে পুড়ল দুই দিনমজুরের বসতঘর, আহত ৩ কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইলে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলেন অধ্যক্ষ গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা টাঙ্গাইলে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি

সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সন্ত্রাস-নাশকতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বড় মসজিদ থেকে বিক্ষোভ বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে দিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ চরমভাবে ভেঙে পড়েছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সর্বত্র সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা বৃদ্ধি পেলেও সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের অন্যন্য নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এম.কন্ঠ/ ২৬ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন