ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ফরহাদের বিক্ষোভ মিছিল গোপালপুরে আগুনে পুড়ল দুই দিনমজুরের বসতঘর, আহত ৩ কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইলে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলেন অধ্যক্ষ গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা টাঙ্গাইলে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি

টাঙ্গাইলে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ফরহাদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

বৃহস্পতিবার বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড ও অতীতের বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি জানায় বক্তারা, তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহবান জানান।

এম.কন্ঠ/ ২৬ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন