ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ফরহাদের বিক্ষোভ মিছিল গোপালপুরে আগুনে পুড়ল দুই দিনমজুরের বসতঘর, আহত ৩ কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইলে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলেন অধ্যক্ষ গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা টাঙ্গাইলে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি

মজলুমের কণ্ঠে সংবাদ প্রকাশের পর ডিসি অফিসে তলব

টাঙ্গাইলে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কয়েক জন শিক্ষার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করায় শিক্ষার্থীদের কাছ থেকে জোড়পূর্বক অঙ্গীকারনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে। যুগান্তরে সংবাদ প্রকাশের পর ডিসি অফিস থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামকে তলব করা হয়।

গত মঙ্গলবার দৈনিক মজলুমের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ‘এএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়, টাঙ্গাইলে ডিসি বরাবর অভিযোগ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মাতাব্বারের মাধ্যমে শিক্ষার্থীদের নানাভাবে চাপ প্রয়োগ করতেছিলেন।

অভিযোগ রয়েছে, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি’র নামে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করছেন। এর আগে গত সোমবার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তারপর থেকে শিক্ষার্থীদের নানাভাবে শাসানোর চেষ্টা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষক ও অভিভাবক জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়ার পর অধ্যক্ষ অভিযোগের রিপিস কপি শিক্ষার্থীদের কাছ থেকে ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে মজলুমের কণ্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পর জেলা প্রশাসকের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামকে ডাকা হয়। পরে কয়েক দিন প্রতিষ্ঠানে দফায় দফায় মিটিং করে স্থানীয় প্রভাবশালীদের নেতাদের মাধ্যমে ভয় দেখিয়ে লিখিত অভিযোগকারী ছয় শিক্ষার্থীর কাছ থেকে ‘এসএসসির ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে না’ অঙ্গীকার নামায় স্বাক্ষর নেয়া হয়। বিষয়টি নিয়ে সদর উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়াও শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন শিক্ষক ও অভিভাবকরা।

নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন শিক্ষার্থী বলেন, অভিযোগের পর রাজনৈতিক নেতা ও স্থানীয় মাতাব্বরের মাধ্যমে কলেজে ডেকে নেয়া হয়। এরপর নানাভাবে ভয় দেখানো হয়। আমরা যারা অভিযোগ দিয়েছিলাম, শুধু তাদের কাছ থেকে সরকারি ফি আদায় করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি এর নামে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করা হচ্ছে।

তারা আরও বলেন, আমাদের অঙ্গীকারনামা জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে বলবে অতিরিক্ত কোন ফি আদায় করা হয়নি। যাদের কাছ থেকে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করা হচ্ছে, তাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজ পত্র জমা দেয়া হয়েছে। তবে কোন শিক্ষার্থীর কাছ থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেয়া হয়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. লায়লা আঞ্জুমান বানু বলেন, ধরেরবাড়ীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসেছিলেন। অন্য কোন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এম.কন্ঠ/ ২৬ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন