ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসকরা নজরুলকে ভয় পেয়েছে-সাহিত্যিক ও কবি লতিফুল ইসলাম শিবলী কালিহাতীতে ১১ মামলার আসামি শান্ত গ্রেপ্তার টাঙ্গাইলে ফিডমিল নিবন্ধন বিষয়ক দিনব্যাপী কর্মশালা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনালে সদরের প্রতিপক্ষ গোপালপুর বাসাইলে আওয়ামী লীগের সাবেক সভাপতি আনিছুর গ্রেফতার এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইনে ফাটল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের

সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গণি মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক স‚ত্রে জানা যায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে গণি মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের একটি ক্ষেতে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

পরে তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গণি মিয়া তিন পুত্র সন্তানের জনক।

সখীপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এম.কন্ঠ/ ১৫জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন