ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর বাসার পাশে একটি ডোবা থেকে পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎‎বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌর সভার ৭ নং ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণে বাসার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারভীন আক্তার ওই ওয়ার্ডের মৃত হুমায়ন খানের স্ত্রী।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। ছেলে ঢাকার সাভারে চাকরি করার সুবাদে সেখানে থাকেন। মেয়েকেও বিয়ে দিয়েছেন গত দু মাস হলো। এরপর থেকেই পারভীন বাসায় একাই থাকতেন।

গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে চাকুরিরত ছেলে সোাহেল রানা ফাহাদের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও মোবাইল বেজে গেলেও তিনি আর কল রিসিভ করেননি।
‎
‎একই দিন সন্ধায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় একটি অপহরণ মামলা করেন। গতকাল রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করেন।

‎খোজাখুজির একপর্যায়ে আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহতের ছেলে মামলার বাদী সোহেল রানা ফাহাদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
‎
‎সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসলে এঘটনার বিস্তারিত জানা যাবে।

‎

এম.কন্ঠ/ ০১  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন