ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

oppo_2

জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে শহরের পুরাতন কোর্ট মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের প্রতীক ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

oppo_2

দোয়া মাহফিলে অংশ নেয় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাকে প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা তাঁতীদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক একেএম আব্দুল্লাহ, যুবদলের নেতা তৌহিদ লিখন, উজ্জল হোসেন, রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়সার আহমেদ লিমন, সদস্য সাজ্জাত হোসেন রিফাতসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজত পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আমজাদ হোসেন।

এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন