ঘাটাইলে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ
টাঙ্গাইলের ঘাটাইলে জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির।
টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের ঘাটাইল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী করুনা চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল।
এ সময় আরো বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক খোকা ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ঘাটাইল সরকারী জি.বি.জি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী অধীর চন্দ্র সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ।
এম.কন্ঠ/ ০৫ নভেম্বর ২০২৬/এম. টি





















